নান্দনিক দুঃখ গুলো

# এস এম  রাকিব

নান্দনিক দুঃখগুলো উড়িয়ে দিলাম
কুঁড়িয়ে নিও স্নিগ্ধ সমীরণে,
বাসন্তী পল্লবে লিখেছিলেম নামটি তোমার
উড়ে গেলো এক বৈশাখী ঝড়ে, তবু 
আমায় পড়েকি মনে.....?

মৌ মৌ শুন্যতায় বেখেয়াল, স্বপ্নবিভোর তুমি
ফেরারী আমি, একটুখানি ছোয়ার আবেশে কেটে গেলো কতটা বছর....... 
তুমিও হারালে,  হারালেম আমিও ... 
পাওয়া না পাওয়ার হিসেবে তোমাকে
 বিচার করিনি কখনো, তুমি অনন্ত অমর।

তবু, যদি দেখা হয় কভু, 
রবি ঠাকুরের 'হঠাৎ দেখা'র মত.....? 
সেই চেনা চোখ, ঠিকই চিনে নেবে
খুজবে শুধু পুরনো সেই আমায় অবিরত....

কি ছিলো বলার, কিছুকি ছিলো 
আদৌ বলার মত...? 
চোখে চোখ রেখে ডায়েরীর পাতাগুলো 
একটা একটা করে ছিড়ছি, ছিড়ছো তুমিও
আর ট্রেনের জানালা দিয়ে ফেলে দিচ্ছ  
আর খুজছো....  
কই নাতো,  এই নামটি 
কোথাওতো লেখা নেই....!!!




Comments